দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. জুবায়ের ইসলাম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের আমরিবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জুবায়ের ওই গ্রামের প্রবাসী মো. সাইফুল ইসলামের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির বাইরে বের হয়ে যায় শিশু জুবায়ের। একপর্যায়ে বাড়ির পেছনের পুকুরে পড়ে যায় সে। পরে পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর পুকুরে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান স্বজনরা।
পরে দ্রুত উদ্ধার করে কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাছের রায়হান জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
এমএস/